sliderস্থানিয়

নিয়ামতপুরে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

জনি আহমেদ, নিয়ামতপুর(নওগাঁ): নওগাঁর নিয়ামতপুরে ১ কেজি গাঁজাসহ স্বপন পাল (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার সাদাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শ্রী স্বপন পাল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর গ্রামের মৃত খগেন পালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সাদাপুর গ্রামে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপন পালকে গাঁজাসহ হাতেনাতে ধরা হয়। নিয়ামতপুর থানার ওসির নির্দেশে এসআই তরিকুল ইসলাম ও এএসআই সৌরভের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ শ্রী স্বপন পালকে আটক করা হয়। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button