slider

নিয়ামতপুরে গাঁজাসহ আটক-১

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ৮০ পুড়িয়া গাঁজাসহ শ্রী অশ্বিনীকান্ত প্রামাণিক (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার গুজিশহর সাতপুকুরিয়া মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর সাতপুকুরিয়া গ্রামের রামকান্ত প্রামনিকের ছেলে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনজিল সিদ্দিকী সহ সঙ্গীও ফোর্স নিয়ে গুজিশহর সাতপুকুরিয়া মোড়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ অশ্বিনীকান্তকে আটক করা হয়। নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে, তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button