নিয়ামতপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর নিয়ামতপুরে তিন দিন ব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২২’ এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) নিয়ামতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
সার্বিকভাবে মেলা পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার আমির আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা বিমল প্রামানিক, উপজেলা সমবায় অফিসার রুহুল আমিন, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাফিউল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক।
মেলায় বিভিন্ন পর্যায়ের অতিথি ও সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন। আলোচনার আগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। মেলায় বেসরকারী প্রতিষ্ঠান ঘাসফুলসহ প্রাতিষ্ঠানিক ও কৃষকদের ১২টি ষ্টল বসানো হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ উপস্থিত অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।




