slider

নিয়ামতপুরে কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : বেসরকারী সংস্থা বরেন্দ্র ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ১২ অক্টোবর বুধবার বেলা ১১টায় বিডিও এর নিজস্ব কার্যালয়ের তৃতীয় তলায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিডিও এর কার্য নির্বাহী কমিটির সভাপতি নিয়ামতপুর সরকারী কলেজেল অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ¦ আবুল ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আসাদুল হক।
স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর নির্বাহী পরিচালক আখতার হোসেন।
নাজমুল হকের সঞ্চালনায় বিশেষ উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আমিনা খাতুন, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম, বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সাবেক প্রোগ্রাম ম্যানেজার খাইরুল ইসলাম তোতা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button