sliderস্থানিয়

নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার ১০ মে রাতে উপজেলা সদর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আরিফ হাসান ইমন উপজেলা সদরের হায়দার আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলা সদরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
পরে তাঁকে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেফতার দেখানো হয়।

নিয়ামতপুর থানা অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে
বলেন, গত ৮ মে ককটেল বিস্ফোরণের ঘটনায় হওয়া মামলায় তাঁকে গ্রেফতার করা
হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে এই
মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা
হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button