slider

নিয়ামতপুরে এমওপি সার বেশি বরাদ্দ দেওয়ায় খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান ফার্টিলাইজারে সভাপতি

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে চাহিদার চেয়ে এমওপি সার বেশি বরাদ্দ দেওয়ায় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপিকে ধন্যবাদ জানিয়েছেন নিয়ামতপুর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক। বুধবার(০৯ নভেম্বর) সকালে নিয়ামতপুর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিবছর আমরা যে ধরণের বরাদ্দের চাহিদাপত্র দেই সেখান থেকে কাটছাঁট করা হয়। তবে গতবারের চেয়ে বরাদ্দ কম দিয়েছে এমন নয়। কিন্তু আমাদের মনে হচ্ছে কৃষক এখন সার বেশি ব্যবহার করছে। এখন বাগান, শাক সবজিসহ নানা জায়গায় সারের ব্যবহার হচ্ছে। ফলে মাঠপর্যায়ে সারের চাহিদাও বেশি। তিনি আরোও বলেন, ডিলার পর্যায়ে সারের দাম বেশি নেওয়ার সুযোগ নেই। কারণ পরিবহন খরচ এর মধ্যে তারা যুক্ত করে। নিয়ামতপুর উপজেলায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে, সারের সংকট সৃষ্টি হবে না। গুজবে কান না দিয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button