slider

নিয়ামতপুরে ঋণের টাকার চাপে অপহরণের নাটক

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ঋণের টাকার চাপে নগদ টাকাসহ নিজগ্রামের রাস্তা থেকে তৈবুর মোল্লা ওরফে তোবু (৪০) নামে এক ব্যক্তি অপহরণের নাটক সাজিয়েছেন।
থানা পুলিশের চেষ্টায় নিখোঁজের ৭২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম শহর থেকে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিমের সদস্যরা তাকে উদ্ধার করে।

অপহরণের নাটক সাজানো ব্যক্তি হলেন, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রশিদপাড়া গ্রামের মৃত জেকের মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নিজ গ্রামের রাস্তা থেকে নগদ টাকা নিয়ে অপহরণের নাটক সাজিয়ে বাড়ি থেকে উধাও হয় তোবু। স্থানীয় ব্যক্তি ও পরিবারের সদস্যরা রাতে ও সকালে অনেক খোজাখুজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ মাঠে নামলে ৭২ ঘন্টার মধ্যে তোবুকে উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানার ওসি আল মাহমুদ বলেন, থানায় অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button