slider

নিয়ামতপুরে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩০ মে) সকাল ১১ টায় জেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম।
এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধে অন্যান্য বাহিনীর মত আনসার বাহিনীর সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে দেশের বিভিন্ন দুর্যোগ ও আইন শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় আসার পর আনসার বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
এসময় আনসার ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল, সেলাই মেশিনসহ বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ূব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার অফিসার ইনচার্জ(ওসি)হুমায়ূন কবির, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button