নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘সুস্বাস্থ্য সুরক্ষায় ফুটবল’ এ শ্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা ফুটবল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
আদিবাসী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিবেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আরিফ কাউসার, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুই দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ‘এ’ এবং ‘বি’ দুইটি গ্রুপ অংশগ্রহণ করবে।
উদ্বোধনীয় ফুটবল টুর্নামেন্টে বাংলা হিলি দল বনাম সাংশৈল দল অংশগ্রহণ করে।



