slider

নিয়ামতপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র চিরতরে বন্ধ করতে অগ্নিসন্ত্রাস, অপপ্রচার, মিথ্যাচারের প্রতিবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপির উন্নয়ন ও শান্তির বার্তা দেশময় ছড়িয়ে দিতে আওয়ামীলীগ ইউনিয়নে ইউনিয়নে শান্তি সমাবেশ করে। ১১ ফেব্রুয়ারী শনিবার বেলা ৩টায় সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নইমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরকার সালেহ আহমেদ সজল, মহিলা বিষয়ক সম্পাদিকা রেজিয়া পারভীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রায়হান রাজু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, যুবলীগ নেতা মাহমুদুল হক মাহমুদ, চন্দননগর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল বাকী।

নিয়ামতপুর সদর ইউনিয়ন ছাড়াও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদের নেতৃত্বে হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগ কাপাষ্টিয়া বাজারে, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগ ছাতড়া বাজারে দলীয় কার্যালয়ের সামনে, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মনের নেতৃত্বে ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগ ভাবিচা ইউনিয়ন পরিষদের সামনে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের নেতৃত্বে রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগে রসুলপুর স্কুল মাঠে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদের নেতৃত্বে পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগে টুকিয়াপাড়া মোড়ে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদের নেতৃত্বে শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগে বটতলী বাজারে এবং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবেদ আলী দেওয়ানের নেতৃত্বে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শান্ত সমাবেশ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button