নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, থানা অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম, নওগাঁ জেলা পরিষদ সদস্য আজাহারুল ইসলাম বুলু, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব- উল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার (অতিরিক্ত) আমেনা বেগম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম প্রমুখ।



