শিরোনামশীর্ষ সংবাদ
নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা অনুদানের ঘোষণা

টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় ট্যাম্পাকো পুটিং লিমিটেডে বয়লার বিস্ফোরণে ভয়াবহ আগুনে নিহত প্রত্যেকের পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা অনুদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে জেলা প্রশাসক এসএম আলম এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা করে দেয়া হবে।’
শনিবার ভোরে কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে আহত হয়েছে শতাধিক শ্রমিক।
গাজীপুর ফায়ার সার্ভিস সুত্র জানায়, ঢাকা, সাভার, ইপিজেড, সদর দফতর, টঙ্গি, জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।




