জাতীয়শিরোনাম

নিষেধাজ্ঞা শেষ, সাগরে জেলেরা

সাগরে ৬৫ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মঙ্গলবার (২৩ জুলাই)। তাই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখন সাগরে মাছ শিকারে যাবার জন্য প্রস্তুত চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের জেলেরা।
সাগরে জলদস্যুতা রোধ, বিদেশি ট্রলারের দৌরাত্ম বন্ধ ও ঠিক সময়ে দুর্যোগ বার্তা পাওয়ার দাবি জানালেন জেলে ও ট্রলার মালিকরা। আর জেলেদের নিরাপত্তার জন্য সাগরে নৌ বাহিনী ও কোষ্টগার্ডের সক্ষমতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসক।
সরকারি নিষেধাজ্ঞার দিন শেষ হয়ে আসায় ফের সাগরে জাল ফেলার অপেক্ষায় খোশ মেজাজে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের জেলেরা। এখন তারা সাগরে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। তাই ট্রলারে খাদ্য সামগ্রী, পানি, লাকড়ীসহ নানা সরঞ্জামাদি সরবরাহ করছে। দম ফেলার ফুসরত নেই তাদের।
এই মৌসুমে সাগরে জলদস্যুতা রোধ, বিদেশি ট্রলারের দৌরাত্ম বন্ধ ও ঠিক সময়ে দুর্যোগ বার্তা পাওয়ার দাবি জানালেন কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসাইন।
অবশ্য জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানালেন, সাগরে জেলেদের নিরাপত্তার জন্য নৌ বাহিনী ও কোষ্টগার্ডের সক্ষমতা বাড়ানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button