অর্থনৈতিক সংবাদ

নির্লজ্জরাই ঋণ পরিশোধ করে না-অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের প্রধান আর্থিক প্রতিষ্ঠান হলো ব্যাংক। সেই সেবা প্র্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে গৃহীতারা পরিশোধ করতে চান না। তারা ঋণ খেলাপিদের তালিকাভূক্ত হন। তাদের ঋণ খেলাপিদের মনোভাব এখনও চেঞ্জ হয়নি। এটা খুবই দুঃখজনক যে তারা ঋণ নিয়ে আর ফেরত দিতে চান না। তারা নির্লজ্জ।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর)সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) প্রেসিডেন্ট হুমায়ন রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অনেক আগে একজন ঋণ খেলপিকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি ঋণ পরিশোধ করছেন না কেন? তখন তিনি বলেছিলেন ঋণ পেতে আমার অনেকগুলো জুতা ক্ষয় হয়েছে, এটা আমি আর পরিশোধ করবো না। এখনও এমন মনোভাবই রয়ে গেছে।
তিনি বলেন, আমি খেলাপি ঋণ কীভাবে আদায় করা যায় এ বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করছি। আগামী নভেম্বরে প্রতিবেদনটি আমার উত্তরীদের দিয়ে যাব। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের কর্মকর্তাদের সাহায্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হবে। ওই প্রতিবেদনে একটা বিষয় উল্লেখ থাকবে যে ১০ শতাংশ খেলাপি ঋণ হলেই অ্যাকশনে যেতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button