রাজনীতি

নির্যাতন-নিপীড়ন চালিয়ে সরকার শেষ রক্ষা করতে পারবে না- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বন্ধ রাষ্ট্রায়াত্ত্ব পাটকল আধুনীকিকরণ করে চালুর দাবীতে আজ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম জোটের ঘেরাও মিছিলে পুলিশী বাঁধা ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন দমন নিপীড়ন চালিয়ে প্টাশিল্প ও পাটকল শ্রমিকদের বাঁচার নায্য দাবি নস্যাৎ করা যাবে না। তিনি বলেন ঘেরাও মিছিলে পুলিশী হামলায় জোটনেতা জোনায়েদ সোকিসহ বাম জোটের নেতাকর্মীদের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, পার্টি সংগঠক মোহাম্মদ আলী ও আবু কায়সার আহত হয়েছেন। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন ঘেরাও মিছিলে অংশগ্রহণকারী নারী কর্মীরাও পুলিশী হেনস্তার শিকার হয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে পুুলিশী হামলা সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ। তিনি বলেন, অতীতে পুলিশী দমন-নির্যাতন করে শেষ রক্ষা করতে পারবে না। তিনি দমন পীড়নের পথ পরিহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে ঘেরাও মিছিলে পুলিশী হামলার প্রতিবাদে আগামীকাল বিকাল ৪ টায় বাম জোটের প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button