sliderস্থানিয়

নির্বাচিত হয়ে প্রথম বারের মত সাটুরিয়ায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী

রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরবর্তী প্রথমবারের মত নির্বাচিত সাংসদ ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা প্রথমবারের মত সাটুরিয়া উপজেলা দপ্তরের সরকারী কর্মকর্তা, দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

রবিবার (৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের হল রুমে উপজেলার সকল সরকারী কর্মকর্তা ও চেয়ারম্যানদের সঙ্গে পরিচিত এবং তাদের কাছ থেকে জনকল্যাণ ও সমস্যার কথা জানতে চান। প্রানী সম্পদ, কৃষি, সমাজসেবা, পিআইও, জনস্বাস্থ্য, প্রকৌশলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা একে একে নানা সমস্যার কথা তুলে ধরেন‌। মন্ত্রী সমস্যার কথা শুনে সমাধানের উপায় এবং করনীয় জানতে চান। অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটি আগে করতে হবে সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
এসময় তিনি বলেন, জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করব। সাধারণ জনগন যেন কষ্ট না পায় সে দিকে খেয়াল রাখবেন। দূর্নীতি কে প্রশ্রয় দেয়া হবে না। জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। তার দলীয় নেতা কর্মীদের কোন অন্যায় আবদার সুপারিশ না রাখার হুঁশিয়ারি দেন। জনগণের দূর্ভোগ লাগবে ফাষ্ট প্রায়োরিটি হিসেবে উপজেলার রাইল্যা, বরাইদের ব্রিজের বিষয়ে প্রকৌশলীকে নির্দেশ দেন। ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি ঢেলে সাজানোর কথা বলেন। কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য কৃষি কর্মকর্তাকে কাজ করার তাগিদ দেন। ফ্যামিলি কার্ডের বিষয়ে সমাজ সেবা কর্মকর্তাকে সঠিক তদারকির কথা বলেন।

সরকারী কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের পর উপজেলা চত্বরে একটি একটি ডিভাইন ট্রি উদ্ভোধন করেন ও একটি গাছ রোপন করেন। এরপর দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন। জিয়া পরিষদ সাটুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলে যোগদান করেন। উপজেলা প্রশাসন থেকে কর্মকর্তা ও কর্মচারী, দলের বিভিন্ন অঙ্গ সংগঠন, সাংবাদিক সংগঠন পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে বরণ করে নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button