শিরোনামশীর্ষ সংবাদ

নির্বাচনের প্রস্তুতি নিন : জনগণের কাছে যান-প্রধানমন্ত্রী

নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনারা আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। জনগণের কাছে যান। আমাদের উন্নয়নমূলক কাজগুলো আপামর জনগণকে জানান। জনগণের কল্যানের জন্য নিজেরা কাজ করুন।’
২৪ অক্টোবর সোমবার বিকালে গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি ও জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের প্রতি এই নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, আপনাদের অবশ্যই মনে রাখা উচিত জাতির পিতা আমাদের সাধারণ মানুষের জন্য কাজ করতে শিখিয়েছেন। আপনারা জনগণের কল্যানে নিজেদের নিয়োজিত করুন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে যে উন্নয়নের ধারাবাহিকতা চলছে তাতে অল্প সময়ের মধ্যেই দেশে কোনো মানুষ নিঃস্ব, ভূমিহীন থাকবে না। দরিদ্রতা শূণ্যের কোঠায় চলে যাবে। আপনারা এলাকার লোকজনে খোঁজ-খবর নিন। নিঃস্ব, ভূমিহীন জনগণের তালিকা তৈরি করুন। আমরা তাদের সমস্যার সমাধান করবো।’
জঙ্গিবাদ ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই জঙ্গিবাদকে আশ্রয় দেয় না, দিবে না। মা-বাবারা সন্তানের খোঁজ রাখবেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদ নিমূলে নিরলস কাজ করে যাচ্ছে। তারপরও আমাদের সজাগ থাকতে হবে। নিজেদের সন্তানদের বিপথগামী হতে দেয়া যাবে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button