slider

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ভোট ও ভাতের দাবিতে কমিউনিস্ট পার্টির জনসভা

মো.নজরুল ইসলামঃ,মানিকগঞ্জ :”দুঃশাসন হটাও ব্যবস্থা বদলাও,বিকল্প গড়ো” এই স্লোগান সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটি সারাদেশের মেহনতী মানুষকে ঐক্যবদ্ধ করতে জনসভাসহ প্রচার মূলক কর্মসূচি করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জের মেতুরা বাসস্ট্যান্ডে বিকেলে সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ভোট ও ভাতের লড়াই সংগ্রাম জোরদারের দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি বীর মুক্তিযো কমরেড সংকর প্রাসাদ ভৌমিকের সভাপতিত্বে ও সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মো.নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। বিশেষ আলোচনায় আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কমরেড আব্দুল মান্নান, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, সহকারী সাধারণ সম্পাদক কমরেড আরশেদ আলী মাস্টার, সিপিবি মানিকগঞ্জ সদর উপজেলার সভাপতি কমরেড আশরাফ সিদ্দিকী, পৌর কমিটির সভাপতি অধ্যাপক মীর মোকসেদুল আলম,সিংগাইর উপজেলা সভাপতি কমরেড মো.নাসির উদ্দিন,হরিরামপুর সভাপতি কমরেড ইমান আলী, কমরেড হরিপদ সূত্রধর,দৌলতপুর থেকে কমরেড আব্দুল মান্নান,ঘিওর থেকে কমরেড দুলাল বিশ্বাস,কৃষক নেতা কমরেড সেতোয়ার হোসেন খান প্রমুখ।
কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন রাজনীতিতে পলিটিক্স হচ্ছে তাই রাজনীতিকে আগে বাঁচাতে হবে নইলে জাতির মুক্তি নাই। দ্বিদলীয় শক্তির ঘারে বসে মার্কিন সাম্রাজ্যবাদ ও ভারতীয় আধিপাত্যবাদ চারপাশে ঘিরে আছে। মুক্তির পথ মেহনতী মানুষের পার্টি সিপিবিকে শক্তিশালী করা,কাস্তে প্রতিকে ঐক্যবদ্ধ হয়ে ভাত ও ভোটের অধিকারের লড়াই সংগ্রাম জোরদার করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button