slider

নিয়ামতপুর উপজেলায় কর্মচঞ্চল ও জনবান্ধব ইউএনও ইমতিয়াজ মোরশেদ

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : কথায় আছে “একজন মানুষ সবার প্রিয় হতে পারে না” কিন্তু ব্যতিক্রম হিসেবে থেকে যায় তার কৃতকর্ম। তেমনই একজন কর্মচঞ্চল ও জনবান্ধব ইউএনও ইমতিয়াজ মোরশেদ। নওগাঁর নিয়ামতপুর উপজেলার নবাগত নিবাহী অফিসার (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ যোগদানের পরই পাল্টে যাচ্ছে উপ‌জেলার সার্বিক চিত্র। তার কাছে গিয়ে নিরূপায় হয়ে ফিরে এসেছেন এমন অভিযোগ নেই বললেই চলে। সে যোগদানের পর থেকে তার দরজা সবার জন্য উন্মুক্ত। যেকোন বিষয়ে যখন ইচ্ছা তার কাছে যেতে পারেন সর্বসাধারণ। মন খুলে কথা বলতে পারেন সবাই। তিনিও সবার কথা অত্যন্ত গুরুত্বের সাথে শুনেন এবং তা সমাধানের চেষ্টায় থাকেন সবসময়। ইউএনও ইমতিয়াজ মোরশেদ তার মেধা, প্রজ্ঞা ও কর্ম দক্ষতা দিয়ে কাজ করে ইতিমধ্যে তিনি জনবান্ধব অফিসার হিসেবে সুনাম অর্জন করে‌ছেন। যোগদানের পর থেকেই উপ‌জেলার অফিসের গতিশীল হয়েছে কাজ, দূর হয়েছে সেবা গ্রহিতাদের হয়রানি ও ভোগান্তি। ইমতিয়াজ মোরশেদ নিয়ামতপুর উপ‌জেলা নিবাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করে বিভিন্ন সময়োপযোগী কার্যক্রমের ফলে পাল্টে যাচ্ছে উপজেলার সার্বিক চিত্র। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতে নজর রাখা, প্রতিটি অফিসে সেবার মানবৃদ্ধি এবং ভোগান্তি কমানো, প্রকৃত কৃষকের মাঝে উপকরন বিতরণ, প্রকৃত হতদরিদ্রের কাছে সেবা পৌঁছে দেওয়া, ভূমিদস্যুতা দূরীকরণ, হাট বাজারগুলো মনিটরিং করা, স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা, ভিক্ষুকমুক্ত,গৃহহীনদের ঘর নির্মাণে উদ্যোগ গ্রহণসহ প্রভৃতি কাজের জন্য পাল্টে যাচ্ছে পুরো উপজেলার চিত্র। উপজেলা আশ্রয়ণ প্রকল্প নির্মাণে ভূমি সৃজন এবং গুণগতমান বজায় রেখে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের তদারকি, দরিদ্র মানুষের পাশে থেকে মানবিক সহায়তায় তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ থেকে প্রশংসনী কুঁড়িয়েছেন তিনি। উপজেলায় যোগদানের পর নবাগত ইউএনও ইমতিয়াজ মোরশেদ, নব নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খোঁজ খবর ও এসএসসি পরীক্ষার হল পরিদর্শন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন সহ নিয়মিত মাঠে চষে বেড়াচ্ছেন তিনি।

উপজেলার নানা শ্রেণি-পেশার মানু‌ষের সাথে কথা বলে জানা যায়, ইউএনও ইমতিয়াজ মোরশেদ যোগদানের পর উপ‌জেলার অফিসগুলোতে হয়রানি ও ভোগান্তি কমেছে এবং তার আন্তরিকতার কোন কমতি নেই। প্রতিটি প্রতিষ্ঠানগুলোতে সেবার মান বৃদ্ধি পেয়েছে।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে কাজ করেছি। যথাসাধ্য চেষ্টা করেছি আমার উপর সরকারের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার। সকলের আন্তরিক প্রচেষ্টায় এ উপজেলাকে একটি গতিশীল উপজেলা রূপান্তর করার জন্য কাজ করছি। এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button