slider

নিয়ামতপুরে শোক দিবসে আশ্রয় এনসিওর চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের নিয়ে বেসরকারী সংস্থা আশ্রয় এনসিওর প্রকল্পের দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ধানশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কানইল ডাঙ্গাপাড়া আশ্রয় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশ্রয় এনসিওর প্রকল্পের উপজেলা ম্যানেজার জিয়াউর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশ্রয় এনসিওর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সেলিম উদ্দীন, ধানশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, টিকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কানইল ডাঙ্গাপাড়া আশ্রয় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তুলী রানী, আশ্রয় এনসিওর প্রকল্পের এডুকেশন অর্গানাইজার শান্তি হাসদা, ময়না রানী, সুজন(ইউএস) প্রমুখ। শিশুরা রং পেন্সিল দিয়ে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, শহীদ মিনার ও জাতীয় পতাকা চিত্রাংকন করেন। চিত্রাংকন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ধানশা, টিকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কানইল ডাঙ্গাপাড়া আশ্রয় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button