sliderস্থানিয়

নিয়ামতপুরে মাটি ব্যবসায়ীকে জরিমানা

জনি আহমেদ, নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে সড়কের পাশে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সোহেল রানা (৪০) নামে এক মাটি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া ছাতমা গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেজাউল করিম এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, সোহেল রানা দীর্ঘদিন যাবৎ কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে আসছিল। এতে সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হত সাধারণ মানুষকে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button