
নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নিয়ামতপুর উপজেলা গাবতলী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,
নূরে আলম সেজার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়ন বিএনপির নেতা ও মেম্বার আবদুরুপ, বিএনপি নেতা ও সাবেক মেম্বার মোঃ খাইরুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা বিএনপি’র সদস্য আশরাফুল ইসলাম, রসুলপুর যুবদল নেতা এমদাদুল হক কাফি প্রমুখ ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


