sliderস্থানিয়

নিয়ামতপুরে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ): নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে। ৭ নভেম্বর বেলা সাড়ে ৩টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত পথ সভার আয়োজন করা হয়। বিশাল এই বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দেন সদস্য ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে র‌্যালিটি কেন্দ্রীয় ঈদ গাহ এর সামনে থেকে শুরু করে উপজেলা সদও প্রদক্ষিন করে বাবু বাজার হয়ে তিন মাথায় এসে শেষ হয়। র‌্যালি শেষে তিন মাথায় উপস্থিত নেতাকর্মীদেও উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, নাজমুল হোসেন, আরিফ কাউসার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ন সম্পাদক সফিউল্লাহ সোনার, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সহ-কোষাধ্যক্ষ গোলাম মোর্শেদ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য সামাদ সোনারসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button