sliderস্থানিয়

নিয়ামতপুরে বিএনপির ঈদ পূণর্মিলনী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা রসুলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ পূণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৪ টায় উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নিমদিঘী বাজারে ঈদ পূণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।

রসুলপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ ১ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু।

রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ইবনে মাসুদ রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বলেন, বাংলাদেশে গত ১৫ বছরে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তা ২৪ গণঅভ্যুত্থানে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। তবে দেশের অলিতে-গলিতে এখনো ফ্যাসিবাদের দোষররা রয়ে গেছেন। তাদেরকেও বিতাড়িত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি আরোও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি দলকে আরো শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। সে সাথে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সাধারণ জনতার মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button