sliderস্থানিয়

নিয়ামতপুরে বারি মিষ্টি আলু ১৭ চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বারি মিষ্টি আলু ১৭ চাষাবাদ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১০ টায় উপজেলা কৃষি অফিস ট্রেনিং সেন্টারে কারিতাস রাজশাহী অঞ্চল Climate Action At Local Level (CALL) প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও Climate Action At Local Level (CALL) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবুল বাসার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, বারি মিষ্টি আলু ১৭ তে অ্যান্হোসায়ানিন নামক এন্টি এক্সিডেন আছে যা মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও ফলনও আশানুরূপ। এক বর্গমিটার জমির আলু উত্তোলন করে ২.৬২ কেজি ফলন পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button