sliderস্থানিয়

নিয়ামতপুরে পুকুরের মাছ লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাবুল হোসেন।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রসুলপুর ইউনিয়নের নিমদিঘী (বামন দিঘী) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল কাশের ছেলে বাবুল হোসেন ও নাতি নয়ন সরকার।

ভুক্তভোগী বাবুল হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা ঐ পুকুর ভোগদখল করে আসছি। আমার ঐ পুকুরে মাছ চাষাবাদ করছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডাঃ ছালেক চৌধুরী নির্দেশে আরিফুল ইসলাম হঠাৎ আমার বাড়ির ওঠানে একটা ঘর বানিয়ে সেখানে রাতের আঁধারে মাদক সেবন করতো। আরিফুল ইসলাম ও তার লোকজন এসে আমাদের ঐ পুকুর থেকে মাছ লুট করে নিয়ে যায়। আমরা বাধা দিলে গেলে সে প্রাণনাশের হুমকি দেয়। আমাদের পুকুর থেকে মাছ লুট করে আবার আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আরিফুল। আমরা সেই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তদন্ত সাপেক্ষে দ্রত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হউক।

নয়ন সরকার বলেন, আরিফুল ইসলাম ও তার লোকজন এসে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুট করে নিয়ে যায়। আবার সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আরিফুল। আমরা সেই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানায়। আমাদের উপর আনিত সব ধরনের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন ঘটনাটি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button