
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার এস আই জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।




