sliderস্থানিয়

নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি- দেশের কল্যাণে কাজ করি” এই স্লোগানকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম,বিআরডিবির কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button