sliderস্থানিয়

নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে আশ্রয় এনসিওর প্রকল্পের আলোচনা সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয় এনসিওর প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে শিক্ষা উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয় এনসিওর প্রকল্পের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আশ্রয় এনসিওর প্রকল্প উপজেলা ম্যানেজার জনাব মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান।

সভায় স্বাগত বক্তব্য দেন আশ্রয় এনসিওর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ সেলিম উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর মন্ডল, ধানশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, একরামুল শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেশাদ বানু, আশ্রয় এনসিওর প্রকল্পের এডুকেশন অর্গানাইজার শান্তি হাসদা, অনন্যা রানী দাস,আয়েশা খাতুন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button