আন্তর্জাতিক সংবাদ

নিন্দিত জিনা হাসপেল ট্রাম্পের কাছে নন্দিত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হিসেবে নিজের মনোনীত প্রার্থী জিনা হাসপেলের (৬১) পক্ষে দৃঢ় সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার এক টুইট বার্তায় জিনা হাসপেলের পক্ষে জোড়ালো সমর্থন জানিয়ে ট্রাম্প লিখেন, ‘এই বিপদজনক সময়ে আমাদের কাছে সবচেয়ে যোগ্য ব্যক্তি তিনি, যাকে ডেমোক্রেটরা চায় না। কারণ তিনি সন্ত্রাসের বিরুদ্ধে অনেক কঠোর।’

সন্দেহভাজন সন্ত্রাসী ও জঙ্গিদের জিজ্ঞাসাবাদে কঠোর প্রক্রিয়া ব্যবহার করে ব্যাপক নিন্দিত হন জিনা। বর্তমানে ভারপ্রাপ্ত সিআইএ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জিনা, তার নিয়োগ চূড়ান্ত করতে আগামীকাল সিনেট শুনানি হওয়ার কথা। ১৯৮৫ সালে যোগ দেয়ার পর থেকে ৩৩ বছর ধরে সিআইএ’তে কাজ করছেন জিনা। তিনি সিআইএ’র জাতীয় গুপ্ত সেবা বিভাগের উপ-পরিচালক ছাড়াও বিভিন্ন উচ্চপর্যায়ের দায়িত্ব পালন করেছেন।
জিনা হাসপেল ২০০২ সালে থাইল্যান্ডে যুক্তরাষ্ট্রের ব্ল্যাকসাইট কারাগার তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। ওই কারাগারে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের নির্যাতন করা হতো। তার কারাগারে সন্দেহভাজন ২ জন আল কায়েদা সদস্যকে ওয়াটার বোর্ডিংয়ের মতো ভয়ানক শাস্তি দেয়া হয়েছে। ওয়াশিংটন পোস্ট ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button