উপমহাদেশশিরোনাম

‘নিজেদের ভূখণ্ডে অন্যের চাপিয়ে দেয়া যুদ্ধ করবে না পাকিস্তান’

একুশ শতকের শুরুতে আফগানিস্তান যুদ্ধে মার্কিন চাপের মুখে যুদ্ধে জড়িয়ে পড়েছিলো পাকিস্তান। সেই দিকে ইঙ্গিত করে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তান আর নিজের ভূখণ্ডের মধ্যে অন্যের হয়ে চাপিয়ে দেয়া যুদ্ধ করবে না।
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি পরিষদ বা লয়াজিরগায় বক্তৃতা দেয়ার সময় ইমরান খান আরো বলেন, “অনেক রক্ত-ঘাম ঝরিয়ে আমরা দেশের ভেতরে চাপিয়ে দেয়া যুদ্ধ করেছি এবং এতে আমাদের আর্থ-সামাজিক বিন্যাস ভেঙে গেছে।” খবর পার্সটুডের।
সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের কারণে জড়িয়ে পড়া যুদ্ধ সম্পর্কে এর আগেও ইমরান বলেছেন, এটা পাকিস্তানের যুদ্ধ নয়। ২০০১ সালে আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলার পর মার্কিন বাহিনী ও তার মিত্ররা আফগানিস্তানে আগ্রাসন চালায় এবং জেনারেল পারভেজ মোশাররফ তাতে জড়িয়ে যান। ওই যুদ্ধে যোগ দেয়ার কারণে পাকিস্তান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আমেরিকা ইসলামাবাদের কৃতিত্ব কখনো স্বীকার করেনি বরং উল্টো পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য অভিযুক্ত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button