উপমহাদেশশিরোনাম

নিজেদের গুলিতেই মারা গেলেন ভারতীয় ৬ পুলিশ

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর এক সদস্যের গুলিতে মারা গেছেন ৫ সহকর্মী। পরে ওই পুলিশ সদস্যকে অন্য সদস্যরা গুলি করে মেরে ফেলে। ভারতের ছত্তিশগড়ের কাদেনার ক্যাম্পে বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ছুটি না পেয়ে অভিযুক্ত সদস্য নিজের হতাশা থেকে এই কাজ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশের বাস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এক পুলিশ কর্মী প্রথমে তার সার্ভিস রিভলবার থেকে সহকর্মীর উদ্দেশ্যে গুলি ছোড়ে। পরে তাকে গুলি করে মারা হয়। খবর পেয়ে নারায়ণপুর জেলার পুলিশ সুপার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
নারায়ণপুর জেলার এ ক্যাম্পটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে সাড়ে তিনশ কিলোমিটার দূরে অবস্থিত।
এ ঘটনায় মোট ৬ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ২ জন। তাদের হেলিকপ্টারে করে রায়পুর নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button