অপরাধশিরোনাম

নিখোঁজ’ ব্যবসায়ী হাসান খালেদের লাশ উদ্ধার

ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ‘নিখোঁজ’ মো. হাসান খালেদের (৫৪) লাশ পাওয়া গেছে। আজ দুপুরে বুড়িগঙ্গা নদীর সাইনবোর্ড ঘাট থেকে লাশটি উদ্ধার হয়। তিন দিন ধরে তিনি ‘নিখোঁজ’ ছিলেন।
কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস শরিফ সংবাদমাধ্যমকে জানান, লাশের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
গত শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হওয়ার পর থেকে তিনি ‘নিখোঁজ’ ছিলেন।
ব্যবসায়ী হাসান খালেদ দীর্ঘদিন ধরে তৈরি পোশাক আমদানি-রপ্তানির ব্যবসা করেন। নিউ ইস্কাটনে তাঁর দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। এর একটি ‘নিউ এরা ট্রেডিং’ ও অন্যটি ‘কেমিকো বাংলাদেশ লিমিটেড’. তার প্রতিষ্ঠান হংকংভিত্তিক ‘ক্রকোডাইল গার্মেন্টস’-এর বাংলাদেশি পরিবেশক।
বসুন্ধরা সিটিতে তার একটি দোকানও আছে। হাসান খালেদ নিখোঁজ হওয়ার পর শনিবার রাতে তার শ্যালক ধানমন্ডি থানায় জিডি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button