প্রবাস

নিউ ইয়র্কে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

 

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে এক দোয়া মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা আবদুস সবুর। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও নিউইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ এ কে আজাদ।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ এটিএম ফখর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চিত্রনায়ক হেলাল খান, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ও কণ্ঠশিল্পী বেবি নাজনিন, ঢাকা সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কমিশনার সুরাইয়া বেগম, সাবেক ওয়ার্ড কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন, নারায়ণগঞ্জ তুলারাম কলেজের সাবেক ভিপি ও গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি মোঃ মহসিন, বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা কাজী আজহারুল হক মিলন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আব্বাস উদ্দিন দুলাল, জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি একেএম রহমত উল্লা, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ড. ওয়াজেদ আলী, বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ আবু সুফিয়ান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মানিকগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জিকরুল আমিন জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মশিউর রহমান, জাকির হাওলাদার, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, দেলোয়ার হোসেন শিপন, আহসান উল্যা মামুন, বারেক মুদি, আবু সুফিয়ান, লোকমান হোসেন, এম.এ বাছিত, পারভেজ সাজ্জাদ, আব্বাস উদ্দিন দুলাল, মোঃ মহিসন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবদুস সবুর যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমৃত্য লালন করে দেশ ও জাতীর কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button