বিনোদন

নিউইয়র্কে প্রিয়াঙ্কা-আলিয়া

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রেমিক রণবীর কাপুর ও তাঁর বাবা ঋষি কাপুরের সঙ্গে সময় কাটানোর পর এবার আলিয়া ভাট ফুরফুরে মেজাজে সঙ্গ দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়াকে। যুক্তরাজ্যের লন্ডনে ‘দ্য স্কাই অব পিংক’ ছবির শুটিং শিডিউল শেষে প্রিয়াঙ্কা এখন নিউইয়র্কে।
দুই বলিউড সুন্দরীকেই নিউইয়র্কের রাস্তায় হাঁটতে দেখা গেছে। দুজনই ছিলেন আগের মতোই ফ্যাশন মুডে!
প্রিয়াঙ্কা চোপড়া নিউইয়র্কে গেছেন বার্ষিক ‘গডস লাভ উই ডেলিভার গোল্ডেন হার্ট পুরস্কার’ বিতরণের ১২তম আয়োজনে যোগ দিতে। তাঁর সঙ্গে যোগ দেবেন মার্কিন মডেল অ্যাশলে গ্রাহাম, হাগ জ্যাকম্যান ও নওমি ওয়াটস।

অন্যদিকে আলিয়া ভাট নিউইয়র্কে গেছেন ঋষি কাপুরকে দেখতে, সেখানে তাঁর চিকিৎসা চলছে।
এর আগে ঋষি কাপুর মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে লেখেন, ‘হ্যালো! কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নিচ্ছি, আমেরিকায় যেতে হচ্ছে চিকিৎসা নিতে। শুভাকাঙ্ক্ষীরা, চিন্তা করবেন না… আপনাদের ভালোবাসা ও শুভ কামনায় শিগগিরই ফিরব!’
এদিকে, ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী ২ ডিসেম্বর যোধপুরে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলা হচ্ছে, ৩০ নভেম্বর থেকে শুরু হবে বিয়ের সাড়ম্বর আয়োজন। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button