প্রবাস

নিউইয়র্কে ধর্ষণ ও দুর্নীতিবিরোধী সমাবেশ

‘বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষক ও দুর্নীতিবাজদের ঠাঁই নাই-এই স্লোগানকে সামনে রেখে নিউইয়র্কে ধর্ষণ ও দুর্নীতিবিরোধী বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সমাবেশে আয়োজন করে বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্র।
সংগঠনের সভাপতি নূরুল আমিন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ হায়দারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি গোলাম মাওলা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী ছাদেক শিবলু ও সুমন মাহামুদ, নির্বাহী সদস্য সৈয়দ কিবরিয়া জামান, জেড এ জয়, খন্দকার জাহিদুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এম. উদ্দিন আলমগীর ও আবদুল হামিদ, সাংগঠনিক সম্পাদক নান্টু মিয়া, নোভেল আমিন, প্রচার সম্পাদক হেলাল মিয়া, সদস্য মোশারফ, শহীদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে নূরুল আমিন বাবু বলেন, ধর্ষক কোন দলের নয়। অনুপ্রবেশকারীরা কোন দলের নয়। তারা সুবিধাবাদী। তিনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিলেট এম সি কলেজে ধর্ষণের সাথে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button