নিউইয়র্কে ড. আফরোজা পারভীনকে সংবর্ধনা

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক- এর পক্ষ থেকে কুষ্টিয়ার কৃতিসন্তান বিশ্বে নারী উন্নয়নের পথিকৃত এবং নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীনকে আমেরিকার নিউইয়র্ক শহরে গণসংবর্ধনা দেওয়া হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পাল্কি সেন্টারে গত ৩০ সেপ্টেম্বর সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা সমিতির অ্যাডভাইজার মো. ইমদাদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা সমিতির সাধারন সম্পাদক মো. আসাদুজ্জামান। এতে বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস-বাংলাদেশ ক্লাবের প্রতিষ্ঠাতা মো. আবদুর রহমান, তারার আলোর চেয়ারম্যান মিনা ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো. আকতারুজ্জামান ও মো. রহমতুল্লাহ এবং বিশিষ্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে ড. আফরোজার জীবন বৃত্তান্ত পাঠ করে শোনান তারার আলোর চেয়ারম্যান মিনা ইসলাম। ড. আফরোজা পারভীন নারী উন্নয়ন শক্তির প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক হিসাবে তার সুদীর্ঘ ২৫ বৎসরের অভিজ্ঞতা বিনিময় করেন। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


