sliderস্থানিয়

নাসির পালোয়ান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিনহাজ শেখ গ্রেফতার

আলমগীর হোসেন,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর আলোচিত নাসির পালোয়ান হত্যা মামলায় এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মোঃ মিনহাজ শেখ (২৫) অবশেষে র‌্যাব-১ এর সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্পের অভিযানে গ্রেফতার হয়েছেন। শনিবার (২ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া মিনহাজ শেখের স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় বসবাস করছিলেন।

র‌্যাব কর্তৃক গ্রেফতারের পর তাকে কোনাবাড়ী থানায় সোপর্দ করা হলে পুলিশ আইনানুগ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করে।

উল্লেখ্য, গত ২৬ জুন ২০২৫ তারিখে কোনাবাড়ী থানায় দায়েরকৃত মামলায় (এফআইআর নং-৭) মিনহাজ শেখকে তৃতীয় আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪টি গুরুতর ধারা— ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪২৭, ১১৪, ৫০৬, ৩৪ এবং সর্বশেষ ৩০২ ধারা যুক্ত করা হয়েছে। এই মামলার মূল বিষয়বস্তু ছিল এক নৃশংস ও পূর্বপরিকল্পিত হামলা, যার ফলে প্রাণ হারান প্রভাবশালী ব্যক্তি নাসির পালোয়ান।

ঘটনার পর থেকে গাজীপুরজুড়ে নেমে আসে শোকের ছায়া। প্রতিবাদে ফেটে পড়ে স্থানীয় জনতা ও সুশীল সমাজ। তারা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, “এই মামলার অন্যান্য আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।”

গাজীপুরের সুশীল সমাজ এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button