নালিতাবাড়ীতে ৯৫ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার -১

মোঃ মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজার থেকে মোঃ মনিরুজ্জামান মনির (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ৯৫ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করেছে র্যাব -১৪।
গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান মনির ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া দক্ষিণপাড়া গ্রামের আনার আলীর ছেলে।
র্যাব-১৪, জামালপুর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন ধোপাকুড়া বাজারস্থ মোঃশফিকুল ইসলামের ভাই ভাই এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯৫ বোতল বিদেশি মদ সহ তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি মোবাইল সেট (সীম) সহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক মূল্য ৪৭ হাজার ৫শত টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় করে।
গ্রেফতারকৃত আসামি মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে মাদক আইনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।




