sliderস্থানিয়

নালিতাবাড়ীতে ইয়াবাসহ ছাত্র দল সভাপতি গ্রেপ্তার 

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব-১৪) সিপিসি-১।

২৪ আগস্ট রোববার দিবাগত রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের চার আলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতার নাম আশিক মাহমুদ। তিনি উপজেলার রামচন্দকুড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ও কালাকুমা এলাকার ফারুক মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চারআলী বাজারে চান মিয়া ডেন্টাল কেয়ারের সামনে থেকে আশিক মাহমুদ (২৫) কে আটক করে। তার দেহ তল্লাশী করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সক্রিয় সিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৪৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button