আন্তর্জাতিক সংবাদশিরোনাম

নারী সেজে ইসরায়েলি সেনাদের হামাসের ধোঁকা

নারী সেজে ইসরায়েলি সেনাদের বোকা বানাল হামাস। নারীদের ভুয়া ছবি ব্যবহার করে বেশ কিছু ইসরায়েলি সেনার ফোন হ্যাক করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি।
বিবিসি জানায়, সেনাদের কাছে হামাস অল্প বয়সী নারীদের নকল ছবি পাঠিয়েছিল বলে দাবি করেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কর্নিকাস।
বিভিন্ন ভঙ্গিতে যেসব নারীদের ছবি ব্যবহার করা হয়েছে, দেখে মনে হচ্ছে তারা পুরুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন। ছবিগুলো খুলে দেখার সঙ্গে সঙ্গে সেনাদের অজান্তে তাদের মোবাইলে একটি অ্যাপ হয়ে যায়।
বন্ধুত্ব হওয়ার পর সেনাদের একটা লিংক পাঠানো হয়েছে এবং বলা হয়েছে এটির মাধ্যমে তারা একে অপরকে ছবি পাঠাতে পারবে।
লিংকে ক্লিক করার পর ফোনে ম্যালওয়ার ডাউনলোড হয়ে গেছে। এর ফলে ফোনগুলোতে এমন এক ভাইরাস ইনস্টল হয়েছে যা দিয়ে ফোনের সকল ছবি, ফোন নম্বর, তথ্য ও অবস্থান জানা সম্ভব। এই ভাইরাস দিয়ে ফোন ব্যবহারকারীর অজান্তে সেটি দিয়ে ছবি তোলা ও ভিডিও করা সম্ভব।
এসব বিষয়ে সেনাদের সতর্ক করা হলেও দেখা যাচ্ছে তাতে অনেকেই কান দেয়নি। তবে তেমন কোনো গোপন তথ্য তারা নিতে পারেনি বলে দাবি জনাথন কর্নিকাসের।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও হামাস নিয়মিত একে অপরের গোপন তথ্য সংগ্রহ করতে চেষ্টা করে। কাছাকাছি সময়ে এ নিয়ে তৃতীয়বারের মতো তথ্য চুরি করতে ইসরায়েলি সেনাদের মোবাইল ফোনে ঢোকার চেষ্টা চালিয়েছে হামাস।
কর্নিকাসের মতে, এসব প্রচেষ্টার একটি ছিল কৌশলগত দিক থেকে সবচেয়ে অগ্রসর। দেখে মনে হচ্ছে তারা আগের থেকে আরও অনেক কিছু শিখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button