
জাপানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওকিনোশিমা দ্বীপে নারীদের প্রবেশ নিষেধ। যেখানে রয়েছে দেবীর সম্মানে নির্মিত মুনাকাতা তাইশা ওকিটসুমিয়া মন্দির।
সমুদ্রগামী জাহাজের নিরাপদ যাত্রার উদ্দেশে এখানে পালিত হয় নানা আচার-অনুষ্ঠান। আশাহি শিম্বুন। এ দ্বীপকে কেন্দ্র করে আরও নানা রকমের নিষেধাজ্ঞা চালু আছে। তবে সেখানে নারীরা যেতে পারবেন না।
এছাড়া যে পুরুষরা ওই দ্বীপে যান, তাদেরও প্রথমে উলঙ্গ হয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হয়। এছাড়া এ দ্বীপে যাওয়ার বিবরণ তারা কাউকে কখনো বলতে পারবেন না। ওই দ্বীপে যারা যাবেন, তারা সেখান থেকে কোনো স্মৃতিচিহ্ন নিয়ে আসতে পারবেন না, একটি ঘাসের টুকরোও নয়।



