রাজনীতি

নারীনেত্রী আয়েশা খানমের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পাটির গভীর শোক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে মহিলা পরিষদের সভাপতি বিশিষ্ট নারী নেত্রী আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ নারী অধিকার আন্দোলনের এক পুরোধা সংগঠককে হারিয়েছে। তিনি বলেন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান ও ৭১’র মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। প্রগতিশীল ছাত্র আন্দোলনের নেত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠাকে তিনি জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেন। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ আয়েশা খানম দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনেও বিশেষ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যু দেশের নারী অধিকার আন্দোলনের ক্ষেত্রে এক বড় শূন্যতা তৈরী করেছে। প্রান্তিক, অবহেলিত ও নির্যাতিত নারীদের তিনি ছিলেন আপনজন।
বিবৃতিতে তিনি আয়েশা খানমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তিনি তাঁর সংগ্রামী জীবনের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button