শিরোনাম

নাফ নদীতে স্পীড বোর্ড ও ট্রলার সংঘর্ষে ২ জনের মৃত্যু,১ শিশু নিখোঁজ

সীমান্ত প্রতিনিধি : কক্সবাজার টেকনাফের নাফ নদীতে স্পীড বোর্ড ও মাছ ধরার ট্রলার এর মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে টেকনাফ নাফ নদী ও কেকে খাল এর মিলনস্থলে সেন্টমার্টিনগামী একটি স্পীড বোর্ড এবং সাগর থেকে মাছ ধরে ফেরত আসা একটি ট্রলার এর মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত স্পীড বোর্ডটি টেকনাফ বাজার (ট্রলার ঘাঠ) থেকে ০৮ জন যাত্রীসহ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে সাগর থেকে মাছ ধরার ট্রলারটি কেকে খাল নাফ নদীর মিলনস্থলে আসলে স্পীড বোর্ড এবং মাছ ধরার ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষের ফলে স্পীড বোর্ডটি উল্টে যায়।
তখন স্পীড বোর্ড এর যাত্রীরা পানিতে পড়ে যায়, এবং যাত্রীরা মারাত্বকভাবে আহত হয়। স্পীড বোর্ড যাত্রী মোছাঃ সুমাইয়া (০৬) পিতাঃ ফায়েজ মিয়া,পূর্ব পাড়া সেন্টমার্টিন,মেয়েটি পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
এলাকার প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে (৬ জন) কে গুরুতর অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার রাস্তায় (০২) দুইজন মারা যায়।

জানাযায়, মৃত: ২ জনের মধ্য একজন হল,রশিদা বেগম (৭০) সেন্টমার্টিন,পশ্চিমপাড়া ১নংওয়ার্ড়।অপর একজন হল ধমোহেরুন নেছা (৭৫) স্বামীঃ আব্দুল জলিল গ্রাম পশ্চিমপাড়া সেন্টমার্টিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button