শিরোনাম

নাফনদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবীতে হোয়াইক্যংয়ে জেলেদের মানববন্ধন

সীমান্ত প্রতিনিধি: টেকনাফ নাফনদী দিয়ে মাদকের চালান অনুপ্রবেশের কারণে দীর্ঘদিন ধরে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করা জেলেরা মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রতারের দাবীতে মানববন্ধন করেছে।
১লা সেপ্টেম্বর দুপুর ২টায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন নাফনদী নির্ভর জেলেদের মাছ শিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবীতে মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরী, মোহাম্মদ আলী, আজগর আলী বৈদ্য, হ্নীলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ শফি, হ্নীলা ২নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এতে জেলে নেতৃবৃন্দরা বলেন, মাদকের চালান অনুপ্রবেশে জেলেদের সম্পৃক্ততার অজুহাতে দীর্ঘ ৩ বছর ধরে নাফনদীতে মাছ শিকার বন্ধ রয়েছে কিন্তু মাদকের চালান অনুপ্রবেশ এখনো বন্ধ হয়নি। তাই মাদক কারবারীদের অপতৎপরতায় আমাদের মতো খেটে খাওয়া জেলেদের মানবেতর দিনযাপন করতে হচ্ছে। এখন আমরা দারিদ্রতার চরম বিপর্যয়ে রয়েছি।
তাই নাফনদীতে মাছ শিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমাদের মাছ শিকারের অধিকার ফিরিয়ে দিয়ে জীবন ও জীবিকা নির্বাহের সুযোগ দানের জন্য স্থানীয় ও উপজেলা প্রশাসনসহ প্রধানমন্ত্রীর আন্তরিক সহায়তা কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button