শিরোনাম

নান্দাইলে এক কেজি গাঁজাসহ ৩ জন আটক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটককৃতরা হল উপজেলার সিংরইল ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের মো: হাকিম (৩৫), মো: সেকুল (৪০), রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামের মোছা: হাসনা বেগম (৩৫)।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এরশাদ উদ্দিন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক চন্দন গোপাল সূরের যৌথ অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করে।
আটককৃত তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোছা: হাসনা বেগমকে ৬ মাস ও ৫ হাজার টাকা অনাদায়ে ৭ দিন, মো: হাকিমকে ১৫ দিন ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন, মো: সেকুলকে ১ মাস ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জনসম্মুখে পোড়ানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button