
রাংগামাটি প্রতিনিধি : অতিবৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির নানিয়ারচরে পানিবন্দী হয়ে পড়া অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার সকালে নানিয়ারচর উপজেলার খোলা মাঠে স্থানীয় ৪৫টি দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা বিতরণ করে সেনাবাহিনী। এসময় ১৭ বেঙ্গল ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান (পিএসসি) দুর্গত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের দুঃসময় তাদের পাশে থেকেছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানবিক সহায়তার পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রমও চলমান থাকবে।
স্থানীয় ভুক্তভোগীরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




