sliderস্থানিয়

নাতনিকে ইভটিজিংয়ে বাঁধা দেয়ায় নানাকে কুপিয়ে হত্যা

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৩য় শ্রেনীর এক শিশুকে ইভটিজিং করায় নানা আজগর আলী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করলে ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে বখাটে মাদক কারবারি আল আমিন গংরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব রায়দক্ষিণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত-আজগর আলী(৫৫) ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
হত্যাকারি আলামিন(৪৭) একই গ্রামের মৃত কালু পরামানিকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,আজগর আলীর (মেয়ের ঘরের সন্তান) নাতনি তার বাড়িতে থেকে পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে আসছে। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় প্রতিবেশী মাদক কারবারি আলা আমিন শিশুটিকে উত্ত্যক্ত করে আসছিলো। নিষেধ করার পরও থেমে ছিলো না তিনি। তাই বিষয়টি উল্লেখ করে গত সোমবার তাকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আজগর আলী। এতে ক্ষিপ্ত হয়ে সুযোগ বুঝে সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির পাশে আজগরের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আলামিন গংরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। ঘটনার সময় জনৈক এক মহিলা দেখে ফেলে। তার ডাক চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে খুনিরা পালিয়ে যায়। রক্তে আজগর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা রেফার করেন। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, আল আমিনকে প্রধান আসামি করে যৌন নিপীড়ন ও হত্যার অভিযোগে থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান,হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button