নাটোর বাস মালিক সমিতির নির্বাচনে সভাপতি প্রশান্ত সম্পাদক মজিবর

নাটোর প্রতিনিধি : দীর্ঘ ২৭ বছর পর নাটোর জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রশান্ত কুমার পোদ্দার ও সাধারণ স¤পাদক পদে মজিবর রহমান নির্বাচিত হয়েছেন।
আজ ৫ মে বৃহ¯পতিবার বিকেলে কানাইখালীস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট কামরুল ইসলাম।
সমিতির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি বাবুল আখতার, আব্দুর রশীদ, আব্দুর রশীদ প্রাং, সৈয়দ মোজাম্মেল আলী ফিরোজ, যুগ্ম সাধারণ স¤পাদক শফিউল আযম স্বপন, সহ-স¤পাদক আব্দুর রহমান কাজল, অর্থ স¤পাদক শরিফুল ইসলাম শরিফ ও দপ্তর স¤পাদক মো. হানিফ। এর আগে সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির ৪৬ জন সদস্য এই ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যান্য ৮টি পদে কোনো প্রার্থী না থাকায় শুধুমাত্র সভাপতি পদে ২ জন এবং সাধারণ স¤পাদক পদে ২ জন মোট ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রসঙ্গক, সর্বশেষ ১৯৯৫ সালে মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে বিভিন্ন সময় সিলেক্টেড কমিটির দায়িত্ব পালন করে আসছে।


