slider

নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা বিএনপির আহবায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক (৬৮) রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আকস্মিক ভাবে মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় হাজার হাজার নেতাকর্মী তার নাটোর উপশহরের বাসায় ছুটে আসেন। তার বাল্যবন্ধু ও নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু জানান, বোরবার সন্ধ্যার আগে হঠাৎই আমিনুল হক বুকে ব্যাথা অনুভব করেন। এসময় দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি আলাইপুর মহল্লার জালাল উদ্দিন আহম্মেদের ছেলে। আমিনুল হক কর্মজীবনে নাটোর থেকে প্রকাশিত দৈনিক জনদেশ পত্রিকার প্রকাশক, নাটোরের পশ্চিম আলাইপুর ও উপশহর জামে মসজিদের সভাপতি এবং হক ফ্লাওয়ার মিলের স্বত্তাধিকারী ছিলেন। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button